,

দেবিদ্বার পৌর কর্মকতা-কর্মচারীদের অর্ধদিবস কর্মবিরতি পালন

আজকের কুমিল্লা ডট কম :
July 24, 2017
news-image

দেবিদ্বার সংবাদদাতাঃ
বেতন-ভাতা ও পেনশন সহ অন্যান্য সুবিধা রাষ্ট্রীয় কোষাগার থেকে পাওয়ার দাবীতে সারা দেশের ন্যায় কুমিল্লার দেবীদ্বার পৌর কর্মকতা-কর্মচারী এসোসিয়েশন এর উদ্যোগে সোমবার পৌরসভার কর্মকর্তা-কর্মচারীগণ অর্ধদিবস কর্মবিরতি পালন করেছে।
দেবিদ্বার পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সভাপতি ও সহকারী প্রকৌশলী জুবাইদা ইয়াসমিনের সভাপতিত্বে এবং দেবীদ্বার পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সাধারন সম্পাদক মোঃ আলমঙ্গীর হোসেন’র পরিচালনায় ওই কর্মবিরতি কালে বক্তব্য রাখেন দেবীদ্বার পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের সহ-সভাপতি ও পৌর সচিব জহিরুল ইসলাম সরদার, উপ-সহকারী প্রকৌশলী মোঃ জাহিদুল ইসলাম, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা মোঃ রফিকুল ইসলাম, প্রধান সহকারী মোঃ মনিরুল ইসলাম, কর আদায়কারী মোঃ রকিবুল ইসলাম, লাইসেন্স পরিদর্শক হারুন অর রশিদ, কোষাধ্যক্ষ মোঃ ইকবাল হোসেন, সার্ভেয়ার মোঃ সাইফুল ইসলাম, কার্য সহকারী মোঃ গিয়াস উদ্দিন।
ওই সময় অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন দেবিদ্বার পৌর কর্মকর্তা-কর্মচারী এ্যাসোসিয়েশনের প্রচার সম্পাদক মোঃ মফিজুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক মোঃ কামরুজ্জামান খান, মোঃ নাজির আহমেদ হাজারী, মোঃ মফিজুল ইসলাম, মোঃ জাকির হোসেন, মোঃ রমিজ উদ্দিন, মোঃ আবু ইউছুফ, মোঃ রুহুল আমীন ও মোঃ ইকবাল হোসেন প্রমুখ।