,

নগরীর কাটাবিলে এক যুবককে কুপিয়ে আহত করলো ওয়ার্ড আ’লীগ নেতা

আজকের কুমিল্লা ডট কম :
February 28, 2020
news-image

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লা নগরীর ১৫ নং ওয়ার্ডের কাটাবিল এলাকায় ইমরান (১৯) নামের এক যুবককে কুপিয়ে আহত করেছে ওয়ার্ড আ’লীগের সাংগাঠনিক সম্পাদক জনি ও তার ভাই পাপ্পু। এ সময় একজন রিকসা চালককে মারধর করা হয়।

বৃহস্পতিবার (২৭ ফেব্রুয়ারি) রাত সাড়ে ৮ টার দিকে এ হামলার ঘটনা ঘটে।

আহত ইমরান ওই এলাকার ইকরামের ছেলে। সে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন।

স্থানীয় সূত্র জানান, কাটাবিল এলাকায় একটি সামাজিক অনুষ্ঠান থেকে বের হওয়ার পর ইমরানকে কুপিয়ে আহত করে আ’লীগ নেতা জনি ও পাপ্পুসহ তাদের সঙ্গীরা। এ সময় পুরো এলাকাজুড়ে আতংক ছড়িয়ে পড়ে।

ঘটনার পর কোতয়ালী থানা পুলিশ ঘটনাস্থল পরিদর্শন করেন।

এ বিষয়ে কোতয়ালী থানা পুলিশের ইন্সপেক্টর (পরিদর্শক) বিল্লাল হোসেন জানান, হামলাকারিদের গ্রেফতার করতে পুলিশের অভিযান অব্যাহত রয়েছে।