,

নবীনগরে ঈদে মিলাদুন্নবী উদযাপিত

আজকের কুমিল্লা ডট কম :
December 2, 2017
news-image

নবীনগর প্রতিনিধিঃ
মহান আল্লাহ তায়ালার প্রেরিত রাসূল, বিশ্ব মানবতার দূত, শান্তির বাহক হযরত মুহাম্মদ রাসুল্লাহ্ সাল্লালাহু ওয়াহি ওয়া সাল্লামের শুভাগমন উপলক্ষে সারাদেশের ন্যায় ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলা আহলে আল সুন্নাত ওয়াল জামাতের উদ্যোগে শনিবার নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয় মাঠ প্রাঙ্গনে মাওলানা এনামুল হক কুতুবী’র সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ব্রাহ্মণবাড়িয়া জেলা পরিষদ সদস্য ও নবীনগর পৌর আওয়ামী লীগের সভাপতি বোরহান উদ্দিন আহমেদ।

বক্তব্য রাখেন, উপজেলা নির্বাহী কর্মকর্তা সালেহীন তানভীর গাজী, ডাঃ সায়েমুল হুদা, নবীনগর পাইলট মডেল উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক আবু মোছা, লাপাং উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোর্শেদুল হক লিটন, মাওলানা তৈয়বুর রহমান জিহাদী, মাওলানা আবদুল মোমেন সিরাজী, মাওলানা আনোয়ার হোসেন, মাওলানা ইউসুফ, মাওলানা এসএম ইয়াসিন, হাফেজ মাওঃ মাইনুদ্দিন, নবীনগর উপজেলা যুবলীগের সভাপতি সামস্ আলম প্রমূখ।