,

নবীনগরে গাঁজা ও ফেন্সিডিলসহ দুই নারী গ্রেপ্তার

আজকের কুমিল্লা ডট কম :
November 18, 2017
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার শিবপুর অস্থায়ী পুলিশ ফাঁড়ি শুক্রবার সন্ধ্যায় একই ইউনিয়নের কনিকাড়া গ্রামে অভিযান চালিয়ে ২ কেজি গাঁজা ও ৮০ বোতল ফেন্সিডিল সহ দুই নারী মাদক প্রাচারকারীকে গ্রেপ্তার করেছে পুলিশ।

গ্রেপ্তারকৃত একজন নেত্রকোনা জেলার কেন্দুয়া থানার বালাই শিমুল গ্রামের আমিন উদ্দিনের মেয়ে লতিফা খাতুন (৪০) ও অপরজন ময়মনসিংহ জেলার ধোবাউড়া থানার দক্ষিণ লাঙ্গলজোড়া গ্রামের মৃত মনছুর আলীর মেয়ে নাছিমা বেগম (২৫)।

অতিরিক্ত পুলিশ সুপার(নবীনগর সার্কেল) চিত্ত রঞ্জন পাল ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, ধৃত আসামীদের শনিবার মাদকদ্রব্য আইনে মামলা রুজু করে জেলহাজতে প্রেরণ করা হয়।