রবিবার, ৩রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

নবীনগরে জেল হত্যা দিবস পালিত

আজকের কুমিল্লা ডট কম :
নভেম্বর ৪, ২০১৭
news-image

মোঃ দেলোয়ার হোসেন, নবীনগর :
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগরে উপজেলা আওয়ামীলীগের প্রধান কার্যালয়ে শুক্রবার সন্ধ্যায় উপজেলা আওয়ামীলীগের আয়োজনে জেল হত্যা দিবস- ২০১৭ পালিত হয়েছে। এড. সুজিত কুমার দেব’র সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, কেন্দ্রীয় আওয়ামীলীগের সহ-সম্পাদক কাজী জহির উদ্দিন সিদ্দিক টিটো। অনুষ্ঠানে বক্তব্য রাখেন, সহ-সভাপতি ইয়াবের হোসেন জামিল, সাংগঠনিক সম্পাদক সফিকুল ইসলাম, হাবিুবুর রহমান, আব্দুর রহমান, নাছির উদ্দিন, যুবলীগ সভাপতি সামস আলম, স্বেচ্ছাসেবক লীগ নেতা ওমর ফারুক, ছাত্রলীগ সভাপতি আব্দুল্লাহ আল রোমান প্রমূখ।