,

নবীনগরে পৃথক দুঘর্টনায় প্রাণ গেল কাঠ শ্রমিক ও স্কুল শিক্ষার্থীর

আজকের কুমিল্লা ডট কম :
September 19, 2019
news-image

মো. দেলোয়ার হোসেন, নবীনগরঃ
ব্রাহ্মণবাড়িয়ার নবীনগর উপজেলায় দুটি পৃথক দুর্ঘটনায় আনিছ মিয়া (৩০) নামের এক কাঠ শ্রমিক ও তামিম (৮) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে।

জানা গেছে, বৃহস্পতিবার দুপুর সাড়ে এগারটার দিকে উপজেলা সদরের করিম শাহ ঘাট এলাকায় বরিশাল থেকে আসা স্থানীয় সমিল মালিকদের বড় বড় গাছ কারগু (ছোট জাহাজ) থেকে নামাচ্ছিলেন কয়েকজন কাঠ শ্রমিক। সেসময় একটি গাছের নীচে চাপা পড়েন আনিছ। পরে আশংকাজনক অবস্থায় তাকে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে আনা হলে, কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

আনিছের বাড়ি বরিশালের স্বরূপকাঠি উপজেলার নান্দুগর গ্রামে। আনিছের বাবার নাম আবদুর রহিম।
উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সের টিএইচএ (ভারপ্রাপ্ত) মো. হাবিবুর রহমান মৃত্যুর ঘটনাটি আজকের কুমিল্লাকে নিশ্চিত করেছেন।