,

নাঙ্গলকোটে ছাত্রলীগ সভাপতিকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় গ্রেফতার ৪

আজকের কুমিল্লা ডট কম :
March 15, 2018
news-image

 

কামাল হোসেন জনিঃ

কুমিল্লা জেলার নাঙ্গলকোট উপজেলা ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনকে কুপিয়ে হত্যা চেষ্টার ঘটনায় ছাত্রলীগ নেতাসহ ৪ জনকে গ্রেফতার করেছে থানা পুলিশ। গত ১৩ই মার্চ গেফতারের পর তাদের কুমিল্লা আদলতে পাঠানো হয়েছে।

গ্রেফতারকৃতরা হলেন, মক্রবপুর ইউনিয়নের অলিপুর গ্রামের প্রবাসী একরামুল হকের ছেলে মেহেদী হাসান, হরিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মাহমুদুল হাসান জিসান, আবুল খায়েরের ছেলে কামাল হোসেন ও নুরুল ইসলামের ছেলে রিপাত।

১৩ই মার্চ বুধবার সন্ধ্যায় নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আইয়ূব ও পরিদর্শক (তদন্ত) আশরাফ জানান, ছাত্রলীগ সভাপতি আব্দুর রাজ্জাক সুমনকে হত্যা চেষ্টার ঘটনায় দায়েরকৃত মামলায় অলিপুর গ্রামের একরামুল হকের ছেলে মেহেদী হাসানকে গ্রেফতার করি। তার দেয়া তথ্যের ভিত্তিতে হরিপুর গ্রামের আবুল কাশেমের ছেলে মাহমুদুল হাসান জিসান, আবুল খায়েরের ছেলে কামাল হোসেন ও নুরুল ইসলামের ছেলে রিপাতকে গ্রেফতার করে আদালতের মাধ্যমে কুমিল্লা কারাগারে পাঠিয়েছি।

তিনি আরো বলেন, অলিপুর গ্রামের একরামুল হকের ছেলে মেহেদী হাছানকে কুমিল্লার জ্যেষ্ঠ বিচারিক হাকিম মোস্তাইন বিল্লাহর আদালতে হাজির করলে সে ১৬৪ দ্বারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয়। আদালত তাঁর জবানবন্দী নথিভুক্ত করেন। এসময় হাসান এ ঘটনার সাথে জড়িত থাকা ও তাঁর বাড়ীতে বসে হামলার পরিকল্পনার কথা জানিয়ে স্বীকারোক্তিমূলক জবানবন্দী দেয় । এ ঘটনার সাথে জড়িত অন্যান্যদের গ্রেফতারে পুলিশ তৎপর রয়েছে বলেও জানান ওসি। উল্লেখ্য, গত ৪ মার্চ দুপুরে নাঙ্গলকোট পৌর সদর বাজারের সোনালি ব্যাংকের মোড়ে মোল্লার হোটেলে ৩/৪ জন ছাত্রলীগ কর্মীকে সাথে নিয়ে খাওয়ার সময় উপজেলা ছাত্রলীগের সভাপতি আব্দুর রাজ্জাক সুমনকে ধারালো অস্ত্র চাইনিজ কুড়াল ও ছুরি দিয়ে এলোপাতাড়ী কুপিয়ে হত্যার চেষ্টা চালায় মুখোশ ও হেলমেট পরিহিত একদল অস্ত্রধারী সন্ত্রাসী। বর্তমানে কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে সভাপতি সুমন। এ ঘটনায় নাঙ্গলকোট থানায় ৩ জনকে এজাহারনামীয় ও ৫/৬  জনকে অজ্ঞাতনামা আসামী করে সুমনকে হত্যা চেষ্টার অভিযোগে তার ছোট ভাই ফখরুল ইসলাম বাদি হয়ে নাঙ্গলকোট থানায় একটি মামলা দায়ের করা হয়।মামলা নং ১,তারিখ ০৫/০৩/১৮ ইং।