,

নাঙ্গলকোটে জনচলাচলের রাস্তা কাটার প্রতিবাদে মানববন্ধন

আজকের কুমিল্লা ডট কম :
January 2, 2020
news-image

 

মোঃ কামাল হোসেন জনিঃ

কুমিল­ার নাঙ্গলকোট উপজেলার বাঙ্গড্ডা ইউনিয়নে সরকারি জনচলাচলের রাস্তা কাটার প্রতিবাদে মানববন্ধন কর্মসূচি পালন করেছে এলাকাবাসী।

বৃহস্পতিবার দুপুরে বাঙ্গড্ডা – কুমিল­া সড়কের নুরপর সেবাখোলা নামকস্হানে এ মানববন্ধন পালিত হয়।

মানববন্ধনে বক্তব্য বক্তারা বলেন,নুরপুর গ্রামের মাদক ব্যাবসায়ী, সন্ত্রাসী জুয়েল সরকারি মাটি বিক্রি করতে একটি সরকারি কাঁচা রাস্তা কেটে ফেলায় জনদূর্ভোগে পড়েছে এলাকাবাসী।জুয়েল এলাকায় মাদক ব্যবসা করে, চাঁদাবাজী করে তার কারণে এলাকাবাসী অতিষ্ঠ। তাকে আইনের আওতায় এনে শাস্তির দাবি জানান।