,

নাঙ্গলকোটে ট্রেনে কাটা পরে এক অজ্ঞাত মহিলা নিহত

আজকের কুমিল্লা ডট কম :
July 12, 2019
news-image

মোঃ কামাল হোসেন জনি :

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলার হাসানপুর এলাকায় ট্রেনে কাটা পরে অজ্ঞাত মহিলা (৬০ বছর) নিহত হয়েছে।

বৃহস্পতিবার (১১ জুলাই) রাতে এই ঘটনা ঘটে।

নিহত মহিলার পরিচয় এখনো পাওয়া যায়নি।

সিলেট থেকে ছেড়ে আসা চট্টগ্রামগামী পাহাড়িকা এক্সপ্রেস হাসানপুর রেলস্টেশনের পাশ্ববর্তী ভাসরলংকা ব্রিজের কাছে আসলে এই অজ্ঞাত মহিলা ট্রেনের নিচে কাটা পড়ে।

ঘটনাস্থল থেকে রেলওয়ে পুলিশ অজ্ঞাত মহিলার মরদেহ উদ্ধার করেন।