,

নাঙ্গলকোটে নতুন এসিল্যান্ড শিরীন আক্তারের যোগদান

আজকের কুমিল্লা ডট কম :
September 19, 2018
news-image

মোঃ কামাল হোসেন জনি :

কুমিল্লার নাঙ্গলকোট উপজেলায় নতুন এসিল্যান্ড হিসাবে যোগদান করেছেন শিরীন আক্তার । তিনি ৩১তম বি সি এস ক্যাডার। তার আগে শিরীন আক্তার নোয়াখালী জেলার কবির হাট উপজেলায় কর্মরত ছিলেন, উনার দেশের বাড়ি সিলেট হবিগঞ্জ।

শিরীন আক্তার জানান, নাঙ্গলকোট উপজেলার সকল সাংবাদিকদের কাছে সহযোগিতা কামনা করছি। কারন সাংবাদিক হচ্ছে এই দেশের বিবেক, যারা কলমের লেখার মাধ্যমে এবং বস্তু নিষ্ঠ সংবাদের মাধ্যমে দেশ ও জাতিকে এগিয়ে নিয়ে যায় সাফল্যের দোরগোড়ায়।