,

নাঙ্গলকোটে স্কুলভবনের ছাদ খসে এক শিক্ষার্থী আহত

আজকের কুমিল্লা ডট কম :
August 12, 2017
news-image
স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার নাঙ্গলকোট উপজেলার চারিজানিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের জরাজীর্ণ ভবনের ছাদের আস্তর খসে পড়ে ওই বিদ্যালয়ের ৫ম শ্রেণির ছাত্র নুর ইসলাম নাজমুল গুরুতর আহত হয়েছে।
শনিবার (১২ আগষ্ট) বেলা ১২টায় এ ঘটনা ঘটে। বিদ্যালয়ে কর্মরত শিক্ষকরা তাকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করেছে।
জানা যায়, চারিজানিয়া বিদ্যালয় ভবনটি দীর্ঘদিনের একটি পুরনো দালান। এ বিদ্যালয় ভবনটি বহদিন পূর্ব থেকেই ব্যবহারের অনুপযোগী হিসাবে ঘোষণা করা হয়েছে। কিন্তু বিদ্যালয় কর্তৃপক্ষ ভবন না থাকায় বাধ্য হয়ে ব্যবহারের অনুপযোগী এ ভবনে ক্লাস পরিচালনা করে আসছে। বিদ্যালয় শিক্ষকরা জানান, এর আগেও এ বিদ্যালয়ের ভবনের ছাদের আস্তর খসে পড়ে কয়েকজন শিক্ষার্থী আহত হয়।
উপজেলা শিক্ষা অফিসার মো. নবীর উদ্দিন বলেন, বিষয়টি আমাকে অবগত করা হয়েছে।