,

নাঙ্গলকোটে ১৫ কেজি গাজাসহ এক যুবক আটক

আজকের কুমিল্লা ডট কম :
November 9, 2017
news-image

 

মোঃ কামাল হোসেন জনিঃ

কুমিল্লা নাঙ্গলকোট উপজেলায় ১৫ কেজি গাজা ও মোটর সাইকেলসহ মোঃ শাহিন মিয়া(৩৫) নামের এক যুবককে  আটক করেছে থানা পুলিশ।

বুধবার গভীররাতে নাঙ্গলকোট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা  মোঃ আইয়ুবের নেতৃত্বে এ এস আই মোঃ নুরুল হুদা চৌদ্দ গ্রাম ও নাঙ্গলকোট বাইপাস সড়কের যোগ্যশাল গ্রামের কাচা রাস্তার মাথা থেকে নাঙ্গলকোট উপজেলার গান্ধাচি গ্রামের অটো চালক এয়াকুব আলির ছেলে শাহিনকে গ্রেফতার করে।

এই বিষয় অফিসার ইনচার্জ আইয়ুব জানায়, থানায় একটি মাদক আইনে মামলা হয় এবং এই মাদক বিরোধি অভিযান আমাদের অব্যাহত থাকবে।