,

প্রথমবারের মত একসঙ্গে ইমরান-মুন্নি

আজকের কুমিল্লা ডট কম :
February 9, 2016

imran_monniবিনোদন ডেস্ক: প্রথমবারের মত চলচ্চিত্রে একসঙ্গে প্লেব্যাক করলেন সংগীতশিল্পী দিনাত জাহান মুন্নি ও সংগীতশিল্পী ইমরান। তারেক শিকদারের পরিচালনায় ‘দাগ’ ছবির জন্য গেয়েছেন তারা।
‘মন বড়ই ইঁচড়ে পাকা/ যায়না আটকে রাখা’ শিরোনামের গানটি লিখেছেন কবির বকুল। সুর ও সংগীতায়োজন করেছেন আলী আকরাম শুভ। ৬ ফেব্রুয়ারি রাজধানীর শব্দ রেকর্ডিং স্টুডিওতে গানটি রেকর্ড করা হয়েছে। একই দিনে এই ছবির জন্য কণা ও রাজীবের কণ্ঠে একটি গান রেকর্ডিং হয়। ছবির সবগুলো গানের সংগীত পরিচালনা করছেন আলী আকরাম শুভ।
ফেব্রুয়ারির ১৩ তারিখ ছবিটির শুটিং শুরু হতে যাচ্ছে। এতে বাপ্পির বিপরীতে অভিনয় করছেন বিদ্যা সিনহা মিম ও আঁচল।