,

খালেদা জিয়ার সঙ্গে ইইউ প্রতিনিধিদের বৈঠক

আজকের কুমিল্লা ডট কম :
February 11, 2016

12688131_951840344871923_7574056289155495393_nনিজস্ব প্রতিবেদক : ঢাকা সফররত ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) একটি প্রতিনিধিদল বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়ার সঙ্গে বৈঠক করেছেন। রাজধানীর গুলশানে বিএনপি চেয়ারপারসনের রাজনৈতিক কার্যালয়ে বৃহস্পতিবার বিকেল সাড়ে ৪টায় এই বৈঠক শুরু হয়। শেষ হয় বেলা সাড়ে পাঁচটায়। ইউরোপীয় ইউনিয়নের পার্লামেন্ট সদস্য ও দক্ষিণ এশিয়াবিষয়ক প্রতিনিধিদলের চেয়ারপারসন জিন ল্যাম্বার্টের নেতৃত্বে প্রতিনিধিদলে যুক্তরাজ্যের লেবার পার্টির সদস্য রিচার্ড হাউয়িট, ক্রিশ্চিয়ান ডেমোক্র্যাট পার্টির সদস্য ইভান স্টিফেন্স ও কনজারভেটিভ পার্টির সদস্য সাজ্জাদ করিম বৈঠকে উপস্থিত ছিলেন।
বিএনপি নেতাদের মধ্যে উপস্থিত ছিলেন দলটির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর, স্থায়ী কমিটির সদস্য ড. আবদুল মঈন খান, বিএনপি চেয়ারপারসনের উপদেষ্টা সাবিহ উদ্দিন আহমেদ। রাজনীতি, মানবাধিকার, পোশাকশিল্পের কর্মপরিবেশ, নিরাপত্তা পরিস্থিতি পর্যবেক্ষণে চার সদস্যের ইউরোপীয় ইউনিয়ন সংসদীয় প্রতিনিধিদল তিন দিনের সফরে ঢাকায় এসেছেন। মঙ্গলবার রাতে প্রতিনিধিদলের সদস্যরা ঢাকা পৌঁছান।