শনিবার, ২রা মে, ২০২৬ খ্রিস্টাব্দ

প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে ফ্লোরিডায় পারফর্ম করেছি: জায়েদ খান

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ৯, ২০২৫
news-image

প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে ফ্লোরিডায় পারফর্ম করেছি: জায়েদ খান

ডেস্ক রিপোর্ট:

দেশে হোক বা দেশের বাইরে, জায়েদ খান যেখানেই যান, সেখানেই একটি আলাদা পরিবেশ তৈরি করে ফেলেন। গান হোক, নাচ হোক বা ডিগবাজি—তিনি সবসময় পুরো আলো নিজের দিকে টেনে নেন। এবার যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় অনুষ্ঠিত ‘একতারা বসন্ত উৎসব’-এ প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে পারফর্ম করেন জায়েদ খান। তিনি শুধু নিজে নাচেননি, একঝাঁক আমেরিকান নারীকেও নাচিয়েছেন তার সঙ্গে।

ফ্লোরিডা থেকে জায়েদ খান জানান, তার সঙ্গে বাংলা গানে নেচেছেন একঝাঁক আমেরিকান নারী। তিনি ‘বিড়ি খাইলে হয় ক্যান্সার’, ‘অন্তর জ্বালা’, ‘ও আমার বন্ধু গো’, ‘হৃদয়ে আমার বাংলাদেশ’—এই গানগুলোতে পারফর্ম করেন।

তিনি বলেন, “প্রথম বাংলাদেশি নায়ক হিসেবে ফ্লোরিডায় পারফর্ম করেছি। এই অনুষ্ঠানের থিম ছিল নব্বই দশকের সিনেমা ও শিল্পী। স্টেজে আমার সঙ্গে যারা পারফর্ম করেছে, তারা সবাই আমেরিকান বংশোদ্ভুত মেয়ে। তারা আমার সঙ্গে বাংলা গানে নেচেছে। আমি খুবই উপভোগ করেছি।”

স্থানীয় সময় ৮ ফেব্রুয়ারি দুপুর থেকে রাত পর্যন্ত ‘একতারা বসন্ত উৎসব’ উদযাপিত হয়েছে। উৎসবটির ১০ বছর পূর্তি উপলক্ষে আয়োজিত এই অনুষ্ঠানে জায়েদ খান ছাড়াও পারফর্ম করেছেন আলিফ আলাউদ্দিন, পারভেজ, ঋতুপর্ণা ব্যানার্জী এবং ডিজে রাহাত।