,

বরুড়ায় আগানগর বিশ্ববিদ্যালয় কলেজে আলোকিত জীবন সংগঠনের ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
January 18, 2018
news-image

সাকিব আল হেলাল:

কুমিল্লার বরুড়া উপজেলার ঐতিহ্যবাহী আগানগর বিশ্ববিদ্যালয় কলেজে আলোকিত জীবন সংগঠনের উদ্যেগে ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় অনুষ্ঠিত হয়।

বুধবার(১৭ জানুয়ারী) দুপুরে ”আমরা পেরেছি আমরাই পারবো ,সেচ্ছায় রক্ত দিয়ে মানুষের পাশে দাঁড়াতে”এই স্লোগানের মধ্য দিয়ে আলোকিত জীবন সংগঠনের ফ্রি ব্লাড গ্রুপ নির্নয় অনুষ্ঠান শুরু হয়।অনুষ্ঠানের উদ্বোধন করেন উক্ত কলেজের অধ্যক্ষ মোঃশরিফুল ইসলাম।

এ সময় উপস্থিত ছিলেন,আলোকিত জীবন সংগঠনের সভাপতি কামরুল হাসান,পরিচালক রাকিব হোসেন,সম্পাদক আলমঙ্গীর হোসেন,রবিউল হোসেনসহ কলেজের সকল শিক্ষক ও শিক্ষার্থীবৃন্দ।