,

বরুড়ায় গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে দুই সন্তানের জনক

আজকের কুমিল্লা ডট কম :
December 28, 2019
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বরুড়া উপজেলার ১নং আগানগর ইউনিয়নের আগানগর মোল্লা বাড়িতে কবির হোসেন (৫৫) নামে একজন গলায় ফাঁস দিয়ে আত্নহত্যা করেছে।

শনিবার (২৮ ডিসেম্বর) সকালে পরিবারের লোকজন কবিরকে ঝুঁলন্ত অবস্থায় দেখে চিৎকার করলে প্রতিবেশিরা ছুটে এসে দেখে কবিরের ঝুঁলন্ত মরদেহ। পরে স্থানীয়রা পুলিশকে খবর দিলে বরুড়া থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান সঙ্গীয় ফোর্স নিয়ে মরদেহ উদ্ধার করে থানায় নিয়ে যান।

পারিবারিক সূত্র থেকে জানা যায়,কবির হোসেন বেশ কিছুদিন ধরে মানসিক সমস্যায় ভোগছিলেন।তিনি একা এক একটি ঘরে থাকতেন।প্রতিদিনের মত আজকেও ঘরে একা ছিলেন।শনিবার সকালে তার ঘরে গিয়ে দেখি তার ঝুঁলন্ত দেহ।

কবির হোসেন আগানগর মোল্লাবাড়ির সিরাজুল ইসলামের ছেলে।কবির হোসেন এক ছেলে এক মেয়ের জনক।

বরুড়া থানার উপ-পরিদর্শক মিজানুর রহমান ঘটনার সত্যেতা নিশ্চিত করেছেন।