রবিবার, ১৪ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

বরুড়ায় জেলা পুলিশের আয়োজনে বিতর্ক প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জানুয়ারি ৭, ২০১৮
news-image

এমডি আজিজুর রহমান:

কুমিল্লার বরুড়ায় জেলা পুলিশের আয়োজনে গতকাল উপজেলা পরিষদ মিলনায়তনে বাল্য বিবাহ ও ইভটিজিং রোধে আইন প্রয়োগের চেয়ে জনসচেতনতার ভূমিকাই বেশী বিষয়ে ২য় রাউন্ডের বিতর্ক অনুষ্ঠিত হয়েছে।

বরুড়া থানা অফিসার ইনচার্জ আজম উদ্দিন মাহমুদের সভাপতিত্বে বিতর্ক অনুষ্ঠানে অংশগ্রহণ করে লালমাই ডিগ্রি কলেজ ও আগানগর ডিগ্রি কলেজ। বিতর্কে লালমাই ডিগ্রি কলেজ বিজয়ী হয়ে কোয়ার্টার ফাইনালে উঠেছে। বিচারকের দায়িত্বে ছিলেন কুমিল্লা ভিক্টোরিয়া কলেজের ডিভাইডিং সোসাইটির কর্মকর্তারা।

এসময় উপস্থিত ছিলেন পুলিশ পরিদর্শক (তদন্ত) ইকবাল বাহার মজুমদার।