,

বরুড়ায় প্রবীণ শিক্ষক সুজাত আলী ভূইয়ার জানাজা ও দাফন সম্পন্ন

আজকের কুমিল্লা ডট কম :
August 28, 2020
news-image

এমডি. আজিজুর রহমান, বরুড়া:

কুমিল্লা বরুড়া পৌরসভার শালুকিয়া গ্রামের কৃতি সন্তান, বিশিষ্ট শিক্ষানুরাগী ও বরুড়া হাজী নোওয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয়ের সাবেক প্রধান শিক্ষক মোঃ সুজাত আলী ভূঁইয়ার জানাজা ও দাফন সম্পন্ন হয়েছে।

শুক্রবার (২৮ আগষ্ট) সকাল ১০ টার দিকে বরুড়া হাজী নোওয়াব আলী পাইলট উচ্চ বিদ্যালয় মাঠে প্রথম ও শালুকিয়া সরকারি প্রাথমিক বিদ্যালয়ের মাঠে দ্বিতীয় জানাজা অনুষ্ঠিত হয়।

মরহুমের জানাজার পূর্বে বরুড়া উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক মোঃ নাছির উদ্দিন লিংকন  আলোচনা করেন।

জানা গেছে, তিনি দীর্ঘদিন বার্ধক্যজনিত রোগে ভুগছিলেন। শারীরিক অবস্থার অবনতি হলে ঢাকার একটি প্রাইভেট হসপিটালে নেওয়া হয়। পরে চিকিৎসাধিন অবস্থায় বৃহস্পতিবার বিকাল ৫ টার দিকে শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। ইন্নালিল্লাহী….রাজিউন। তিনি মৃত্যুকালে ছেলে মেয়ে ও স্ত্রীসহ অনেক গুনাগ্রহী রেখে যান।