,

বাংলাদেশ সেনাবাহিনীকে ১০টি কুকুর উপহার দিলো ভারত

আজকের কুমিল্লা ডট কম :
December 7, 2019
news-image

 

অনলাইন ডেস্ক:
বেনাপোল চেকপোস্ট দিয়ে বাংলাদেশ সেনাবাহিনীকে শুভেচ্ছা উপহার হিসেবে প্রশিক্ষণপ্রাপ্ত ১০টি কুকুর দিয়েছে ভারতীয় সেনাবাহিনী।

আজ শনিবার দুপুরে কলকাতার চাসাড়া সেনানিবাসের কর্নেল কেশব যাদব বাংলাদেশ সেনাবাহিনীর কর্নেল আনোয়ার হোসেন ও লে. কর্নেল মিজানুর রহমানের কাছে কুকুরগুলো আনুষ্ঠানিকভাবে হস্তান্তর করেন।

বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের কমান্ডার সুবেদার মিজানুর রহমান জানান, ভারতের মিরাট সেনানিবাস থেকে কুকুরগুলো প্রথমে কলকাতার চাসাড়া সেনানিবাসে আনা হয়। পরে আজ দুপুরে পেট্রাপোল বিএসএফ ক্যাম্প থেকে বাংলাদেশ সেনাবাহিনীর কাছে আনুষ্ঠানিকতা হস্তান্তর করা হয়েছে।

তিনি আরো বলেন, বাংলাদেশ সেনাবাহিনীকে ৩০টি প্রশিক্ষণপ্রাপ্ত ভারতীয় কুকুর বাংলাদেশ সেনাবাহিনীকে উপহার হিসেবে দেওয়া হবে। যার প্রথম চালানের ১০টি কুকুর আজ বাংলাদেশে হস্থান্তর করা হয়।

ভারতের সেনাবাহিনীর দেওয়া প্রশিক্ষণ প্রাপ্ত কুকুরগুলো মাদক ও দুষ্কৃতকারী সনাক্ত করতে সক্ষম।