সোমবার, ২৫শে মে, ২০২৬ খ্রিস্টাব্দ

বুড়িচংয়ে যৌথবাহিনীর অভিযানে বিপুল পরিমান অস্ত্রসহ যুবলীগ নেতা আটক

আজকের কুমিল্লা ডট কম :
অক্টোবর ৪, ২০২৪
news-image

 

স্টাফ  রিপোর্টার:

কুমিল্লার বুড়িচং উপজেলার ময়নামতি ইউনিয়নের সুন্দুরিয়া  পাড়া এলাকায় অিভিযান পরিচালনা করে বিদেশী ও দেশী বিপুল পরিমান অস্ত্রসহ  মো: মোতাব্বির হোসেন জনি  (৩৫) নামের  এক যুবলীগ নেতাকে আটক করেছে যৌথবাহিনী।

এ সময় তার বাড়ি থেকে ১টি বিদেশি এয়ারগান, ১৪টি দেশিয় তলোয়ার, ১টি লোহার তৈরি চাকতি, ৩টি চাকু, ৫টি স্টিক ও নদগ  সাড়ে ৪ লাখ  টাকা উদ্ধার করা হয়।

বৃহস্পতিবার রাত সাড়ে ১২ টার দিকে সেনাবাহিনীর নেতৃত্বে যৌথ বাহিনী জনির বাড়িতে অভিযান পরিচালনা করে অস্ত্রসহ তাকে আটক করে।

আটক হওয়া  মোহাম্মদ মোতাব্বির হোসেন জনি- ফারজানা ট্রান্সপোর্ট এর মালিক।  এছাড়া  সে আওয়ামী লীগ নেতা  আখলাক হায়দার, তারিক হায়দার ও লালন হায়দারের আপন ভাগিনা।

তাকে আটকের বিষয়টি সেনাবাহিনী নিশ্চিত করেছে।

আটক হওয়া জনিকে অস্ত্রসহ বুড়িচং থানায় হস্তান্তর করা হয়েছে।

উল্লেখ্য যে, গত ০৪ সেপ্টেম্বর হতে যৌথ বাহিনীর নেতৃত্বে ৪/৫ আগস্ট ২০২৪ তারিখে কুমিল্লা জেলায় নিরীহ ছাত্র জনতার উপর আক্রমনকারী সন্ত্রাসীসহ সকল অস্ত্রধারী সন্ত্রাসী আটক এবং অবৈধ অস্ত্র উদ্ধার অভিযান চলমান রয়েছে।