,

বুড়িচংয়ে কালবৈশাখীর ঝড়ে গাছ পড়ে পাঁচ সন্তানের জননী গৃহবধূ নিহত

আজকের কুমিল্লা ডট কম :
April 6, 2019
news-image

 

সাকিব আল হেলাল:

কুমিল্লার বুড়িচং উপজেলার কালিকাপুর গ্রামে কালবৈশাখী ঝড়ের তান্ডবে গাছ পড়ে পাঁচ সন্তানের জননী একগৃহবধূর মৃত্যু হয়।

শনিবার(৬ এপ্রিল) সকাল সাড়ে ৯টায় কালবৈশাখী ঝড়ের সময় পারিবািরক প্রয়োজনে এই গৃহবধূ বাহিরে গেলে প্রচন্ড ঝড়ের তান্ডবে গাছ ভেঙ্গে গৃহবধূর উপড় পড়লে ঘটনাস্থলে তার মৃত্যু হয়।

তিনি পাঁচ সন্তানের জননী গৃহবধূ ছিলেন বলে জানা যায়। বুড়িচং থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা( ওসি) আনোয়ারুল ইসলাম ঘটনার সত্যেতা নিশ্চিত করেছেন।