,

বুড়িচংয়ে প্রাইভেট হাসপাতালের সামনে থেকে যুবকের মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
September 21, 2017
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বুড়িচং উপজেলার কংশনগর এলাকার গোমতি হাসপাতালের সামনে থেকে মোঃ নাসির উদ্দিন (৩৫) নামের এক যুবকের মৃতদেহ উদ্ধার করেছে দেবপুর ফাঁড়ি পুলিশ ।

বৃহস্পতিবার (২১সেপ্টেম্বর) সকালে এ মৃতদেহটি উদ্ধার করা হয়।

নিহত মোঃ নাসির উদ্দিন কুমিল্লার দেবিদ্বার উপজেলার এলাহবাদ এলাকার হাজী সিরাজুল ইসলামের ছেলে।

দেবপুর পুলিশ ফাঁড়ির ইনচার্জ মনঞ্জুর কাদের ভূইয়া  জানান, বুধবার রাতে কংশনগরের জোনাকি হোটেলে খাবার খেয়ে অসুস্থ হয়ে পড়ে নাসির। তখন স্থানীয়রা তাকে গোমতি হাসপাতালে চিকিৎসার জন্য ভর্তি করে। আজ সকালে হাসপাতালের সামনে মৃতদেহটি পড়ে থাকতে দেখে স্থানীয়রা ফাঁড়িতে খবর দেয়। খবর পেয়ে মরদেহ উদ্ধার করে ফাঁড়িতে এনেছি। মরদেহের ময়নাতদন্তের জন্য লাশটি কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে পাঠানো হয়েছে।