,

বুড়িচংয়ে মোটরসাইকেল দূর্ঘটনায় স্কুল ছাত্র নিহত

আজকের কুমিল্লা ডট কম :
April 11, 2017
news-image

বুড়িচং সংবাদদাতাঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় মোটর সাইকেল নিয়ন্ত্রন হারিয়ে তাল গাছের সঙ্গে ধাক্কা লেগে সাকিব (১২) নামের এক স্কুল ছাত্রের মর্মান্তিক মৃত্যু হয়েছে। এ সময় দুই আরোহী গুরুতর অহত হয়।

সোমবার (১০ এপ্রিল) উপজেলার ভারেল্লা ইউনিয়নের আবিদপুর এলাকায় বিকেলে এ দুঘর্টনা ঘটে।

নিহত সাকিব বুড়িচং উপজেলা সদরের জগতপুর গ্রামের মাংস বিক্রেতা জালাল উদ্দিনের ছেলে। সে বুড়িচং মডেল একাডেমীর ৬ষ্ঠ শ্রেনির ছাত্র । আহতদের মধ্যে একজনের মধ্যে একজনের পরিচয় পাওয়া গেছে। একই গ্রামের অপু (১৪)।

স্থানীয় সূত্র জানায়, উপজেলার আবিদপুর এলাকায় নিমসারগামী একটি দ্রুতগতির মোটরসাইকেল নিয়ন্ত্রন হারিয়ে সড়কের পাশে থাকা তালগাছের সঙ্গে ধাক্কা লেগে তারা জন গুরুতর আহত হয়। গোমতি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মোটরসাইকেল চালক সাকিব মারা যায়।

নিহত সাকিবের বাবা জালাল উদ্দিন তার ছেলের মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন।