,

ভিশন ইন্টারন্যাশনাল স্কুলের বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক ও শিক্ষার্থীদের সংবর্ধনা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
February 23, 2020
news-image

মো: আতিক,হোমনাঃ

কুমিল্লার হোমনায় ভিশন ইন্টারন্যাশনাল স্কুলের সংবর্ধনা ও বার্ষিক ক্রীড়া সাংস্কৃতিক প্রতিযোগিতা এবং পুরস্কার বিতরণী অনুষ্ঠান সম্পন্ন হয়েছে।

শনিবার ৪ টা বিদ্যালয় মাঠে আয়োজিত এ অনুষ্ঠানে সভাপতি করেন আবদুল বাতেন মোল্লা। সভায় বক্তব্য রাখেন হোমনা সরকারী উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক মো.আবদুল কাইয়ুম মারুফ, উপজেলা পূজা উদযাপন কমিটির সভাপতি লায়ন শ্রী চন্দন লাল রায় পৌর সভার প্যানেল মেয়র ও উপজেলা কেন্দ্রীয় সমবায় সমিতির সভাপতি মো. শাহনুর আহাম্মদ সুমন, সাবেক ইউপি চেয়ারম্যান ও বিদ্যালয়ের পরিচালক মো, খোরশেদ আলম,ও মোহাম্মদ মনিরুজ্জামান, পৌর যুবলীগের সভাপতি জহিরুল ইসলাম প্রিন্স হোমনা প্রেস ক্লাবের সভাপতি আবদুল হক সরকার,সাংবাদিক এটিএম মোর্শেদুল ইসলাম শাজু, মো. মোরশিদ আলম, প্রধান শিক্ষক মোবারক হোসেন প্রমুখ।

পরে ছাত্রছাত্রীদের মধ্যে সনদপত্র, ক্রেস্ট ও ক্রীড়া প্রতিযোগিতায় বিজয়ীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়। বিদ্যালয়ের পরিচালকবৃন্দ, শিক্ষক-শিক্ষার্থী ও অভিভাবক বৃন্দ এ সময় উপস্থিত ছিলেন।