ভেজা বাতাসে
আজকের কুমিল্লা ডট কম :
April 19, 2019
শেখ মুসলিমা মুনঃ
একটু আগেই ভেজা বাতাসে মৃদু
ঝড়ের আভাস…
ধূসরকালো আকাশ গলে ছোট ছোট জলকণা এবং
ঝাউবনের ফাঁক দিয়ে ছুটে আসা আলোকরশ্মি…
এ যেন হিরকখন্ড!
হুট করে এ ঘরে ঢুকে পরার এমনকি তাড়া ছিল তোমার…
কী এত বলার ছিল!
তুমিতো জান, কবে থেকেই ঠিকঠাক শুনতে পাইনা আমি,
দুচোখে সেই পুরনো অন্ধতা-
আচমকা এত উজ্জ্বলতায়
কি করে রাখি চোখ…?