,

মধুপুরে বাসের ধাক্কায় প্রাণ গেল মা-ছেলের

আজকের কুমিল্লা ডট কম :
February 9, 2016

Buss-accnewsshomoyজেলা প্রতিনিধি: টাঙ্গাইল জেলার মধুপুর উপজেলার টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কের গাঙ্গাইল এলাকায় বাসের ধাক্কায় প্রাণ গেছে মা-ছেলের। এ দুর্ঘটনায় আরও একজন আহত হয়েছেন।

মঙ্গলবার সকালে সাড়ে ৮টার দিকে এ দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন-ওই এলাকার ইয়াদ আলীর স্ত্রী বেদানা (৬০) এবং তার ছেলে ফরহাদ (৩৫)। আহত হয়েছেন আশরাফুল (৩০) নামে এক ব্যক্তি।

পুলিশ সূত্র জানায়, টাঙ্গাইল-ময়মনসিংহ মহাসড়কে ভ্যানচালক ফরহাদ তার মা ও একজন যাত্রী নিয়ে বাজারের দিকে যাচ্ছিল। ভ্যানটি বোমা বাসস্ট্যান্ড এলাকায় পৌঁছলে বিপরীত দিক থেকে আসা ময়মনসিংহগামী একটি বাস ভ্যানটিকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলেই ভ্যানচালক ফরহাদ ও তারমা বেদানা বেগমের মৃত্যু হয়। আহত হন ওই ভ্যানের অন্য যাত্রী।

আহত ভ্যানযাত্রীকে উদ্ধার করে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়।

মধুপুর মডেল থানার ওসি শফিকুল ইসলাম জানান, দুর্ঘটনার পর বিক্ষুদ্ধ এলাকাবাসী টাঙ্গাইল- ময়মনসিংহ মহাড়ক একঘণ্টা অবরোধ করে রাখে। পরে পুলিশ গিয়ে পরিস্থিতি স্বাভাবিক করলে যান চলাচল শুরু হয়। বাসটি আটক করা হয়েছে।