,

মুক্তির আগেই ‘টিউবলাইট’-এর রেকর্ড!

আজকের কুমিল্লা ডট কম :
June 16, 2017
news-image

 

ডেস্ক রিপোর্ট ঃ

বলিউড ভাইজান সালমান খান অভিনীত নতুন ছবি ‘টিউবলাইট’ মুক্তি পাচ্ছে আগামী ২৩ জুন। এরই মধ্যে ছবিটি রয়েছে আলোচনার তুঙ্গে। বক্স অফিস বিশ্লেষকরাও ধারণা করছেন দারুণ সাফল্য পাবে ছবিটি।

তবে মুক্তির আগেই একটি রেকর্ড গড়ে ফেললো ছবিটি। নিউ ইয়র্কের টাইমস স্কয়ারে স্থান করে নিয়েছে ‘টিউবলাইট’-এর পোস্টার। এটিই বলিউডের প্রথম কোনো ছবি, যার পোস্টার যুক্তরাষ্ট্রের কেন্দ্রে অবস্থিত টাইমস স্কয়ারে টাঙানো হয়েছে।

নিউ ইয়র্ক টাইমস স্কয়ারের বেশ কয়েকটি বিলবোর্ড এখন কবির খান পরিচালিত ‘টিউবলাইট’ ছবির। এর ফলে ছবিটি নিয়ে আগ্রহ আরো বেড়েছে দর্শকদের মধ্যে।

সালমান খানের বিপরীতে এই ছবিতে অভিনয় করেছেন চীনা অভিনেত্রী জু জু। এছাড়াও তার আপন ভাই সোহেল খানও রয়েছেন ছবিতে।