,

মুরাদনগরের চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
December 25, 2019
news-image

 

মাহবুবুল আলম আরিফ/মো: ইকবালঃ

কুমিল্লার মুরাদনগর উপজেলার চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের পূর্ণমিলনী অনুষ্ঠান পালন করে ১৯৯৪ সালের এস.এস.সি ব্যাচ। মোঃ শাহজাহানের সভাপতিত্বে এই অনুষ্ঠান শুরু হয় সকাল ১০টার সময়।

অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, ৮নং চাপিতলা ইউনিয়ন চেয়ারম্যান মোঃ আব্দুল কাইয়ুম ভুঁইয়া।
বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, বাঙ্গরাবাজার থানার ভারপাপ্ত কর্মকর্তা (ওসি) মোঃ কামরুজ্জামান তালুকদার।

এছাড়াও সম্মানিত বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন, চাপিতলা অজিফা খাতুন উচ্চ বিদ্যালয়ের সাবেক সহকারি প্রধান শিক্ষক এ. কে.এম. ওবায়দুল হক।

এছাড়াও উপস্থিত ছিলেন, মোঃ আবু তাহের,আব্দুস সাত্তার,সুবোধ চন্দ্র পাল,সহিদ উল্লাহ,মোঃ ইসমাইল,মোঃ নজরুল ইসলাম,মোতালেব হোসেন চৌধুরী প্রমুখ।

আলোচনার পর রাফ্রেল ড্র অনুষ্ঠিত হয় এবং মনোমুগ্ধকর সাংস্কৃতিক অনুষ্ঠান হয়।