,

মুরাদনগরে দুই মাদক সেবনকারীকে ভ্রাম্যমান আদালতের কারাদন্ড

আজকের কুমিল্লা ডট কম :
July 20, 2017
news-image

মাহবুব আলম আরিফ, মুরাদনগর ঃ
কুমিল্লা মুরাদনগরে দুই মাদক সেবনকারীকে ১৫ দিনের কারাদন্ড প্রদান করেছে ভ্রাম্যমান আদালত।
বুধবার সন্ধ্যায় উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাসেলুল কাদের এ কারাদন্ড প্রদান করেন।
সাজাপ্রাপ্ত মাদক সেবীরা হলো, উপজেলার মধ্যনগর গ্রামের মৃত জোবেদ আলীর ছেলে সোহাগ মিয়া(৩৫) ও বাংগুরা গ্রামের মৃত আছমত খাঁ’র ছেলে মনির খাঁ(২৬)।
জানা যায়, মুরাদনগর থানার পুলিশ উপ-পরিদর্শক এসআই মোহাম্মদ ওমর হায়দারের নেতৃত্বে একদল পুলিশ বুধবার বিকালে উপজেলার কোম্পানীগঞ্জ থেকে মাদক সেবন করা কালীন সময় মনির নামের এক যুবককে আটক করে একই অভিযোগে মধ্যনগর থেকে সোহাগ নামের আরো এক যুবককে আটক করে ভ্রাম্যমান আদালতে হাজির করা হলে নির্বাহী ম্যাজিষ্ট্রেট ও উপজেলা নির্বাহী অফিসার মোহাম্মদ রাসেলুল কাদের উভয়কে ১৫ দিন করে বিনাশ্রম কারাদন্ড প্রদান করেন। তাদের বৃহস্পতিবার দুপুরে কুমিল্লা জেল হাজতে প্রেরন করা হয়েছে।