,

মোটরসাইকেল কিনার একদিন পরই প্রাণ গেলো লক্ষীপুরের কলেজছাত্রের

আজকের কুমিল্লা ডট কম :
August 18, 2019
news-image

 

এহসান ফারুকী :

লক্ষ্মীপুরে মোটরসাইকেল কেনার একদিন পর চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে ইব্রাহিম (১৭) নামের এক কলেজছাত্রের মৃত্যু হয়েছে।

আজ রোববার (১৮ আগস্ট) লক্ষীপুরের জেবি রোডে এই ঘটনা ঘটে। নিহত ইব্রাহিম লক্ষীপুর ডিগ্রী কলেজের ১ম বর্ষের ছাত্র ছিলো এবং ৬ নম্বর ওয়ার্ডের বাসিন্দা সৌদি প্রবাসী আবুল খায়েরের ছেলে।

লক্ষীপুর সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) একেএম আজিজুর রহমাল বলেন, “হেলমেট ছাড়া বেপরোয়া গতিতে চালাতে গিয়ে নিয়ন্ত্রণ হারিয়ে পড়ে কলেজছাত্রের মৃত্যু হয়েছে। তাছাড়া পরিবারের অসচেতনাকে দায়ী করেন তিনি ”

বাবার কাছে মোটরসাইকেল আবদার করেন নিহত ইব্রাহিম। ঠিক মতো চালাতে না পারলেও ১৭ আগস্ট শনিবার মোটরসাইকেল কিনেন।