,

ময়নামতিতে সড়ক দূর্ঘটনায় ইস্পাহানী কলেজের কর্মকর্তা নিহত

আজকের কুমিল্লা ডট কম :
December 17, 2017
news-image

 

সাকিব আল হেলালঃ

কুমিল্লার বুড়িচং উপজেলায় কাভার্ডভ্যানের চাপাঁয় মোটরসাইকেল চালক ইস্পাহানী স্কুল এন্ড কলেজের কর্মচারি (মালি) সেলিম মিয়া নিহত হয়েছেন।

রবিবার (১৭ ডিসেম্বর) দুপুরের দিকে কুমিল্লা-সিলেট আঞ্চলিক মহাসড়কের বুড়িচং উপজেলার ময়নামতি এলাকার হরিনধরা পল্লী বিদ্যুৎ অফিসের সামনে  এ দুঘর্টনা ঘটে।

নিহত সেলিম মিয়া বুড়িচং উপজেলার এবদারপুর গ্রামের মৃত. আব্দুল হকের ছেলে। তিনি কুমিল্লা ইস্পাহানী পাবলিক স্কুল এন্ড কলেজের গার্ডেনার (মালী) হিসেবে কর্মরত ছিলেন।

প্রত্যক্ষদর্শীরা জানায়, নিজ বাড়ি থেকে ইস্পাহানী কলেজে যাবার পথে হরিনধরা পল্লীবিদ্যুৎ অফিসের সামনে একটি কাভার্ডভ্যান মোটর সাইকেলটিকে চাপা দিলে ঘটনাস্থলে সেলিম মিয়া নিহত হন।

ময়নামতি হাইওয়ে পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা মোঃ মাহবুব ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, কাভার্ডভ্যানটি আটক করা সম্ভব হয়নি।