,

ময়নামতি হাইওয়ে থানার সামনে বোমা বিস্ফোরণ

আজকের কুমিল্লা ডট কম :
March 13, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লায় ময়নামতি হাইওয়ে থানার পাশে একটি বোমার বিস্ফোরণ ঘটেছে। অপর একটি বোমা ঘটনাস্থলে পাওয়া গেছে। তবে কারা ওই বোমার বিস্ফোরণ ঘটিয়েছে তা তাৎক্ষণিকভাবে পুলিশ নিশ্চিত হতে পারেনি।

সোমবার রাত সোয়া ৯টার দিকে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের আমতলী এলাকায় অবস্থিত ময়নামতি হাইওয়ে থানার সামনে পুকুরের পাড়ে বোমাটি বিস্ফোরিত হয়। খবর পেয়ে জেলা পুলিশ সুপার, হাইওয়ে পুলিশ সুপারসহ ডিবির একটি টিম ঘটনাস্থল পরিদর্শনে আসে।

হাইওয়ে পুলিশ জানায়, সোমবার রাত সোয়া ৯টার দিকে থানার সামনে পুকুর পাড়ে হঠাৎ বিকট শব্দে বোমার বিস্ফোরণের ঘটনা ঘটে। এ সময় সেখানে থাকা পুলিশ সদস্য ও পথচারীদের মাঝে আতঙ্ক ছড়িয়ে পড়ে। পরে পুলিশ পাশে আরও একটি বোমা দেখতে পায়।

রাতে ঘটনাস্থল থেকে রাত ১০টায় মুঠোফোনে কুমিল্লার পুলিশ সুপার মো. শাহ আবিদ হোসেন জানান, একটি বোমার বিস্ফোরণ ঘটেছে, আরও একটি বোমা ঘটনাস্থলে রয়েছে, রাতের মধ্যেই বোমা বিশেষজ্ঞ দল ঘটনাস্থলে আসার পর বোমাটি নিস্ক্রিয় করা হবে।