,

রাজধানীতে অর্ধগলিত এক ব্যক্তির লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
February 11, 2016

dead-newsshomoyনিজস্ব প্রতিবেদক : রাজধানীর ‍সবুজবাগ থানা এলাকার পাটোয়ারি গলির একটি বাসা থেকে তপন কুমার (৪০) নামের এক ব্যক্তির অর্ধগলিত লাশ উদ্ধার করেছে পুলিশ।

বুধবার রাতে নিহতের লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য ঢাকা মেডিক্যাল কলেজ (ঢামেক ) হাসপাতালে নিয়ে যায় পুলিশ।

স্থানীয় ও মেডিক্যাল সূত্র জানায়, রাত পৌনে ১০ টার দিকে পাটোয়ারি গলির তিন তলা একটি বিল্ডিং থেকে প্রথমে লাশের গন্ধ পায় আশপাশের লোকজন। বিল্ডিংরে তৃতীয় তলার বাসার দরজা বন্ধ থাকায় তাদের সন্দেহ হয়। পরে থানায় খবর দেওয়া হয়। পুলিশ ও সরকারের অন্য আইনশৃঙ্খলা বাহিনীর লোকজন এসে দরজা ভেঙে ভেতরে অন্ধকার দেখতে পায়। পরে টর্চ লাইট জ্বালিয়ে দেখে খাটের নিচে অর্ধগলিত লাশ। এ সময় লাশটি উদ্ধার করে সবুজাবাগ থানায় নিয়ে যায় পুলিশ।

সবুজবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) আব্দুল কুদ্দুস ফকির ঘটনার সতত্যা নিশ্চিত করে রাইজিংবিডিকে বলেন, ওই বাসায় নিহত ব্যক্তি পরিবার নিয়ে ভাড়া থাকত। কিন্তু এখন পরিবারের অন্য কাউকে পাওয়া যাচ্ছে না। বাসা থেকে একটি পাসপোর্ট পেয়ে তার নাম পরিচয় মেলে। ধারণা করা হচ্ছে তাকে ৩/ ৪ দিন আগে খুন করা হয়েছে। বিস্তারিত পরে জানানো হবে।