,

লাকসামে পুকুর থেকে অন্তঃসত্ত্বা গৃহবধুর লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
November 3, 2019
news-image

 

স্টাফ রিপোর্টারঃ
কুমিল্লার লাকসামে পুকুর থেকে অন্তঃস্বত্তা মহসিমা আক্তার সুমি (২৮) নামে এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে পুলিশ। ঘটনাটি ঘটেছে আজ রোববার উপজেলার কান্দিরপাড় ইউনিয়নের সিংজোড় গ্রামে। সে ওই গ্রামের বেড়িবাধ এলাকার আবদুল মুনাবের ছেলে রাব্বির স্ত্রী। ওই গৃহবধু ১০মাসের অন্তঃস্বত্তা ও ১সন্তানের জননী।

স্থানীয়সুত্রে জানা যায়, গত শনিবার রাতে স্বামী-স্ত্রী অন্য দিনের মত ঘুমিয়ে পড়ে। সকালে তাকে পাশে না দেখে বাড়ির বিভিন্ন স্থানে খোঁজাখুজির পর পাশের পুকুরে পানির তলদেশ থেকে লাশ উদ্ধার করে। পারিবারিক সূত্রে বলেন, ওই গৃহবধু মানষিক রোগী ছিলেন৷ সংবাদ পেয়ে লাকসাম থানা পুলিশের এসআই আলমগীর হোসেন লাশ উদ্ধার করে থানায় নিয়ে আসে। ওই গৃহবধুর ৪ বছরের একটি কন্যা সন্তান রয়েছে।

লাকসাম থানা পুলিশের ওসি (তদন্ত) নজরুল ইসলাম জানায়, নিহত গৃহবধুর স্বামী-শশুর পক্ষের কোন অভিযোগ না থাকায় ময়নাতদন্ত ছাড়া লাশ হস্তান্তর করা হয়েছে।