,

লিবিয়াতে দালালের হাতে নির্যাতিত হচ্ছে বাংলাদেশী যুবকরা

আজকের কুমিল্লা ডট কম :
July 27, 2018
news-image

প্রবাস ডেস্কঃ
পরিবারের একটু সুখের আশায় ইতালি যেতে চেয়েছিলো ওরা। কিন্তু লিবিয়াতে আটকে রেখে চলে দালালদের নির্মম নির্যাতন। উপুড় করে ঝুলিয়ে নির্যাতিতদের কান্নার শব্দ শোনায় পরিবারের সদস্যদের্। নির্যাতনের ছবি পাঠিয়ে দাবী করে মোটা অংকের টাকা ।

ছবিতে শরীয়তপুরের ডামুড্যা উপজেলার খান বাড়ীর মরহুম আব্দুল শুকুর খানের ছেলেসহ অনেকে এমনই ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দিন কাটাচ্ছেন।