,

শাহরাস্তিতে ৪৩০ জন কৃষক ও ৪০ জন জেলের মাঝে ৪০ টি সেলাই মেশিন বিতরণ

আজকের কুমিল্লা ডট কম :
April 17, 2018
news-image

মো: জাহাংগীর আলম হৃদয় ঃ
চাঁদপুর শাহরাস্তিতে উপজেলা কৃষি অফিসের উদ্যোগে ৪৩০ জন কৃষকের মাঝে সার , বীজ ও উপজেলা মৎস অফিসের পক্ষ থেকে ৪০ জন জেলের মাঝে ৪০ টি সেলাই মেশিন বিতরণ করেন স্থানীয় সংসদ সদস্য সাবেক স্বরাস্ট্রমন্ত্রী মেজর (অব:) রফিকুল ইসলাম বীর উত্তম।

উপজেলা নির্বাহী অফিসার মো: হাবিব উল্লা মারুফের সভাপতিত্বে এই সময় উপস্থিত ছিলেন উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান হাসিনা আক্তার, কৃষি অফিসার সোফায়েল হোসেন, মৎস অফিসার উম্মে হাবিবা মম, পৌর মেয়র হাজি আবদুল লতিফ, উপজেলা আওয়ামীলীগের সাধারণ সম্পাদক কামরুজ্জামান মিন্টু, শাহরাস্তি মডেল থানার অফিসার ইনচার্জ মিজানুর রহমানসহ সামাজিক, রাজনৈতিক, সাংবাদিক, সাংস্কৃতিক ও পেশাজীবী নেতৃবৃন্দরা।