,

সদর দক্ষিণে বিয়ারসহ মাদক ব্যবসায়ি আটক

আজকের কুমিল্লা ডট কম :
November 26, 2022
news-image

স্টাফ রিপোর্টার:

কুমিল্লার সদর দক্ষিণের ভাটপাড়া কৃষ্ণপুর এলাকা হতে ২৭ টি বিয়ারসহ একজন মাদক ব্যবসায়ীকে আটক করেছে র‌্যাব-১১, সিপিসি-২ সদস্যরা।

গোপন সংবাদের ভিত্তিতে র‌্যাব-১১, সিপিসি-২ এর একটি আভিযানিক দল ২৬ নভেম্বর সকালে সদর দক্ষিণের ভাটপাড়া কৃষ্ণপুর এলাকায় বিশেষ অভিযান পরিচালনা করে।

আটক হওয়া মাদক ব্যবসায়ী হলেন কুমিল্লার সদর দক্ষিণের কমলপুর গ্রামের আব্দুল খালেকের ছেলে আব্দুল মালেক ওরফে মধু মালেক (৪০)।

এ ঘটনায় সদর দক্ষিণ মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে।

র‌্যাব-১১, সিপিসি-২ এর কোম্পানী অধিনায়ক মেজর মোহাম্মদ সাকিব হোসেন অভিযানের বিষয়টি নিশ্চিত করেছেন।