,

সন্দেহের তালিকায় আ’লীগের বিতর্কিত ১১২ নারী নেত্রী

আজকের কুমিল্লা ডট কম :
March 2, 2020
news-image

 

পাপিয়া কেলেঙ্কারির পর আওয়ামী লীগে বিতর্কিত নারী নেত্রীদের তালিকা তৈরী করা হচ্ছে। আওয়ামী লীগের পক্ষ থেকে যেমন একটি তালিকা তৈরী করা হয়েছে তেমনি একাধিক গোয়েন্দা সংস্থা যেসমস্ত নারী নেত্রীরা দলীয় পরিচয় ব্যবহার করে বিভিন্ন রকম টেন্ডারবাজি, তদবির বাণিজ্য, নিয়োগ বাণিজ্যসহ নানা রকম অনৈতিক কর্মকাণ্ডের সঙ্গে জড়িত তাদের তালিকা করেছে। একাধিক গোয়েন্দা সংস্থার সূত্রে জানা গেছে যে, আওয়ামী লীগের পরিচয় ব্যবহার করে বা বিভিন্ন অঙ্গ সহযোগি ভ্রাতৃপ্রতীম সংগঠনের পরিচয় ব্যবহার করে মূলত ৫ ধরনের অপরাধ করছেন কয়েকজন নারী নেত্রী। এই সমস্ত অপকর্মের মধ্যে রয়েছে;

১. বিভিন্ন টেন্ডার পাইয়ে দেওয়ার জন্য তদবির।

২. বিভিন্ন রকম ঠিকাদারদের পক্ষে লবিং করা।

৩. বিভিন্ন সরকারী কর্মকর্তাদের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক গড়ে তাদের কাছ থেকে অনৈতিক সুবিধা আদায়।

৪. অনৈতিক কর্মকাণ্ড।

৫. নিয়োগ বাণিজ্য

এই সমস্ত কর্মকাণ্ডের সঙ্গে যারা যুক্ত তাদের একটি তালিকা ইতিমধ্যে গোয়েন্দা সংস্থা তৈরী করেছে। সংশ্লিষ্ট সূত্রগুলো বলছে, এই তালিকায় ১১২ জন নারী নেত্রীর নাম রয়েছে। এদের মধ্যে স্থানীয় পর্যায়ের আওয়ামী লীগ নেত্রী রয়েছেন ৩৪জন। এই ৩৪জনের মধ্যে সাবেক এমপি রয়েছে ৬জন। অন্য সহযোগি সংগঠনের নেত্রী রয়েছে ৬২জন। এই ৬২ জনের মধ্যে ছাত্রলীগের বিভিন্ন স্তরের নেতৃত্বে আছে ২৭জন। ছাত্রলীগের এই নেত্রীদের মধ্যে অধিকাংশই ইডেন কলেজ এবং বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের নারী হলগুলোর নেত্রী। যুব মহিলা লীগের ১৯জন রয়েছেন। অন্যান্য সহযোগি সংগঠনের রয়েছে ১৬জন। এছাড়া শোবিজের ১৬জনের একটি তালিকা তৈরী করা হয়েছে। যারা নতুন আওয়ামী লীগার হয়েছেন। আওয়ামী লীগার হয়ে তার সচিবালয়সহ বিভিন্ন প্রতিষ্ঠানে স্বাভাবিক কাজকর্মের ব্যপারে হস্তক্ষেপ করছেন। টেন্ডার প