,

সৌদিতে করোনা ভাইরাসে আফগান নাগরিকের মৃত্যু,নতুন আক্রান্ত ২০৫ জন

আজকের কুমিল্লা ডট কম :
March 25, 2020
news-image

 

সালাহ উদ্দিন সোহেল,সৌদি আরবঃ

সৌদিআরবে গত ২৪ ঘন্টায় নতুন করে আরো ২০৫ জনের আক্রান্ত হওয়ার খবর দিয়েছে সৌদি স্বাস্থ্য মন্ত্রণালয় । এনিয়ে মোট আক্রান্তের সংখ্যা দাড়ালো ৭৬৭ জনে। আক্রান্ত ২০৫ জনের মধ্যে ৮০ জন জেদ্দায় এবং ৬৯ জন। আক্রান্তদের ১১৯ জনই সৌদির বাইরে থেকে আসা।

করোনা ভাইরাসে আক্রান্ত হয়ে সৌদিতে গতকাল প্রথম কোন মৃত্যুর ঘটনা ঘটেছে। কর্তৃপক্ষ জানিয়েছে করোনায় আক্রান্ত হয়ে মারা যাওয়া একজন ৫১ বছর বয়সি আফগান নাগরিক। তার শারিরীক অবস্থা একদম শোচনীয় হলে তাকে হাসপাতালে নিয়ে আসা হয়। তবে নতুন কোন বাংলাদেশীর আক্রান্ত হওয়ার খবর পাওয়া যায়নি। নতুন আরো নয়জন মুক্ত হওয়ায় করোনায় আক্রান্ত হয়ে রোগমুক্তির মোট সংখ্যা ২৮ জন।