,

সড়ক দুর্ঘটনায় চৌদ্দগ্রামের পৌর কর্মচারী নিহত

আজকের কুমিল্লা ডট কম :
November 18, 2021
news-image

 

চৌদ্দগ্রাম প্রতিনিধিঃ

কুমিল্লার চৌদ্দগ্রাম পৌরসভার বাজার আদায়কারী মো: লুৎফুর রহমান (৩২) মর্মান্তিক সড়ক দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বুধবার (১৭ নভেম্বর) রাত সাড়ে দশটায় ফেনিতে এ দুর্ঘটনা ঘটে।

সে চৌদ্দগ্রাম পৌরসভাধিন পাঁচরা গ্রামের মো: কবির আহমেদ (আমিন) এর প্রথম ছেলে। মৃত্যুকালে স্ত্রী, এক ছেলে এক মেয়ে, পিতা-মাতা, ভাই-বোন সহ অসংখ্য গুণগ্রাহী রেখে যান।

পৌর কর্মচারী লুৎফুর রহমানের মৃত্যুতে চৌদ্দগ্রাম পৌরসভায় জাতীয় পতাকা অর্ধনমিত রাখাসহ কালো ব্যাজ ধারণ করা হয়। মরহুমের আত্মার মাগফেরাত কামনা করে শোকসন্তপ্ত পরিবারের প্রতি সমবেদনা জ্ঞাপন করেছেন পৌর মেয়র জিএম মীর হোসেন মীরুসহ পৌর কাউন্সিলর, কর্মকর্তা-কর্মচারীবৃন্দ।