মঙ্গলবার, ১৬ই জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

হাইমচরে শিশু মেলা উপলক্ষে র‌্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত

আজকের কুমিল্লা ডট কম :
জুলাই ৩, ২০১৮
news-image

বি এম ইসমাইল,হাইমচর ঃ
চাঁদপুরে হাইমচরে জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত শিশু ও নারী উন্নয়নে সচেতনতামূলক যোগাযোগ কার্যক্রম (৫ম পর্যায়) শীর্ষক প্রকল্পের জি ও বি খাতে শিশু মেলা উপলক্ষে বর্ণাঢ্য র‌্যালি, আলোচনা সভা ও কুইজ প্রতিযোগিতা অনুষ্ঠিত হয়েছে।

সোমবার জেলা তথ্য অফিস কর্তৃক আয়োজিত শিশু মেলা উপলক্ষে র‌্যালি শেষে আলোচনা সভায় উপজেলা নির্বাহী কর্মকর্তা মোহাম্মদ মাসুদুর রহমানের সভাপতিত্বে ও জেলা সহকারি তথ্য অফিসার মোঃ দেলোয়ার হোসেন এর পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন উপজেলা পরিষদ চেয়ারম্যান মোঃ নূর হোসেন পাটওয়ারী।

স্বাগত বক্তব্য রাখেন জেলা তথ্য অফিসার মোঃ নুরুল হক, বিশেষ অতিথি বক্তব্য রাখেন উপজেলা মাধ্যমিক শিক্ষা অফিসার মোঃ মীর হোসেন, বাজাপ্তি আর এম উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষক এম এ মান্নান, দূর্গাপুর উচ্চ বিদ্যালয় সহকারী শিক্ষক আব্দুর রহমান, হাইমচর প্রেসক্লাব প্রচার সম্পাদক বিএম ইসমাইল, সাংবাদিক হাসান আল মামুন সহ বিভিন্ন প্রতিষ্ঠানের শিক্ষক, শিক্ষার্থীরা উপস্থিত ছিলেন। আলোচনা শেষে অতিথিরা শিশু মেলা বিভিন্ন স্টল পরিদর্শন করেন।