,

হাজীগঞ্জে গৃহবধুর লাশ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
September 23, 2017
news-image

সুজন দাস, হাজীগঞ্জ ঃ
হাজীগঞ্জে সাহিদা আক্তার মুক্তা (৩৮) নামের এক গৃহবধুর লাশ উদ্ধার করেছে হাজীগঞ্জ থানা পুলিশ। শুক্রবার বেলা সাড়ে ১১টায় উপজেলার কালচোঁ ইউনিয়নের সৈয়দপুর সর্দার বাড়ি থেকে থেকে এ লাশ উদ্ধার করা হয়। ঘটনার পর থেকেই স্বামী হাসান সর্দার পলাতক রয়েছে।
উপজেলার সৈয়দপুর গ্রামের সর্দার বাড়ির হাসান সর্দারের স্ত্রী সাহিদা আক্তার মুক্তার লাশ সকালে এলাকাবাসী পুকুরে ভাসতে দেখে পুলিশকে খবর দেয়। পরে পুলিশ এসে লাশ উদ্ধার করে ময়না তদন্তের জন্য চাঁদপুর মর্গে পাঠায়। এ ব্যাপারে হাজীগঞ্জ থানার এসআই সাহিদ জানান, সকালে খবর পেয়ে ঘটনাস্থলে গিয়ে পুকুরে লাশ চিৎ হয়ে ভাসতে দেখি। লাশ দেখে হত্যা না আত্মহত্যা না নির্নয় করা যাচ্ছে না। ময়না তদন্তের রিপোর্ট আসলেই তা নিশ্চিত করা যাবে।
সাহিদা বেগম একই গ্রামের মজুমদার বাড়ির মনছুর আহম্মেদ মজুমদারের মেয়ে। সে তিন সন্তানের জননী। নিহত সাহিদা আক্তারের বড় মেয়ে হামিমা আক্তার জানায়, রাতে বাবা মা দুজনে ঝগড়া করে এক পর্যায়ে হাতাহাতির ঘটনাও ঘটে।
এলাকাবাসীর ধরনা রাতে যে কোন সময় তাকে হত্যা করে পানিতে ভাসিয়ে দিয়েছে। উদ্ধারকৃত সাহিদার মৃতদেহে আঘাতের চিহ্ন রয়েছে।
হাজীগঞ্জ থানার ওসি জাবেদুল ইসলাম বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। ময়না তদন্তের জন্য মর্গে পাঠানো হয়েছে। রিপোর্ট আসলেই হত্যা না আত্মহত্যা না নির্ণয় করা যাবে।