,

হোমনায় ডোবা থেকে তিতাসের যুবকের মরদেহ উদ্ধার

আজকের কুমিল্লা ডট কম :
August 21, 2018
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার হোমনা উপজেলায় ডোবা থেকে মোঃ বাদল সরকার (৪০) নামের এক যুবকের মরদেহ উদ্ধার করেছে থানা পুলিশ ।

নিহত মোঃ বাদল সরকার কুমিল্লা জেলার তিতাস উপজেলার মাছিমপুর গ্রামের মৃত. শা্হাজ উদ্দিনের ছেলে।

মঙ্গলবার (২১ আগষ্ট) সকাল সাড়ে ১০ টায় হোমনার শ্রীপুর সড়কের জয়পুর এলাকার খেলার মাঠ সংলগ্ন একটি ডোবার পাটের আটির নিচ থেকে মরদেহটি উদ্ধার করে থানা পুলিশ ।

স্থানীয় সূত্র জানান, বাদল সোমবার বাড়ি থেকে বের হয়ে আর বাড়িতে ফিরে যাননি। মঙ্গলবার সকালে তার মরদেহটি পার্শ্ববর্তী উপজেলায় পাওয়া যায়।

হোমনা থানা পুলিশের ইন্সপেক্টর (তদন্ত) নাজমুল হোসেন জানান, মরদেহটির গলায় আঘাতের চিহ্ন রয়েছে, তবে পচে যাওয়ায় প্রাথমিক ভাবে কিছু বলতে পারছি না। ময়নাতদন্তের জন্য মরদেহ কুমিল্লা মেডিকেল কলেজ হাসপাতাল মর্গে প্রেরণ করা হয়েছে।