,

আজ বৃহস্পতিবার, ১১ ফেব্রুয়ারি রাশিফলের হিসেবে যেমন কাটতে পারে আজকের দিনটি!

আজকের কুমিল্লা ডট কম :
February 11, 2016

আজকের রাশিফল – আজ যদি আপনার জন্মদিন হয় তবে পাশ্চাত্য জ্যোতিষে আপনি কুম্ভ রাশির জাতক/জাতিকা। আপনার জন্ম সংখ্যা: ২। আপনার উপর প্রভাবকারী গ্রহ: ইউরেনাস ও চন্দ্র। আপনার শুভসংখ্যা:২ ও ৪। শুভবার:রবি ও সোমবার। শুভরত্ন: মুক্তা ও গার্নেট।

2
জন্মগ্রহণকারী বিশিষ্ট ব্যক্তিত্ব : বিজ্ঞানী আলভা এডিসন, কবি আসাদ চৌধুরী, গাজী সাহাবুদ্দিন আহমদ, গোপাল চন্দ্র হালদার, সত্যেন্দ্র নাথ দত্ত, বিচারপতি মাহবুব মোর্শেদ, সরকার ফিরোজ উদ্দিন, মোহাম্মদ রফিকুজ্জামান প্রমুখ।

মেষ (মার্চ ২১-এপ্রিল ১৯) : প্রথমেই বলে দিই অনেকটা এলোমলো ভাবেই আজকের দিনটা শুরু হবে আপনার । আর এর প্রভাব পড়বে সারাটা দিনজুড়ে। মনের মানুষের সঙ্গে হালকা কথা কাটাকাটি হতে পারে তবে দিনের শেষে প্রেমিক-প্রেমিকা কোনো রোমান্টিক ভ্রমণ কিংবা ভালো কোনো রেস্টুরেন্টে খেতে যেতে পারেন। এই রাশির জাতক-জাতিকা নিজেদের সামাজিক অবস্থান সম্পর্কে যথেষ্ট সচেতন হবেন। নিজেদের কাছাকাছি মানুষদের কাছে সম্মান বৃদ্ধি পাবে। নতুন কাজের সন্ধানে সফলতা পাবেন। শিক্ষায় সাফল্যের যোগ আছে। পথে সাবধানে চলাফেরা করা দরকার। শুভ দিক উত্তর।

বৃষ (এপ্রিল ২০- মে ২০) : অপেক্ষার সময় সহজে শেষ হয় না, সেইভাবেই আজকের দিনটা খুব সহজে কাটতে চাইবে না। আপনার পেশাগত জায়গায় নিজের কল্পনাশক্তি এবং ষষ্ঠ ইন্দ্রীয়কে কাজে লাগান। দিন শেষে মিলতে পারে সম্মান ও অর্থপ্রাপ্তি। মনের মানুষের কাছে স্বচ্ছতা প্রমাণে কাছাকাছি থাকুন। আজকের সঙ্গীই হতে পারে আগামীর জীবনসঙ্গী। কর্মক্ষেত্রে প্রতিবন্ধকতার শিকার হতে পারেন, তবে নিজের ষষ্ঠ ইন্দ্রিয়ের কথা শুনলে অর্থপ্রাপ্তি এবং ব্যবসায় উন্নতি দু-ই জুটতে পারে। প্রেম নিয়ে পরিবারের ভিন্ন মত প্রকাশ। পরীক্ষায় সফলতা পাবেন। ব্যবসার ক্ষেত্র শুভ। বিদেশ ভ্রমণে সমস্যার সম্ভাবনা। তবে যাত্রাযোগে বাধা আছে।

মিথুন (মে ২১- জুন ২০) : আজকের দিনটি মিথুন রাশির জাতক-জাতিকাদের জন্য খুবই রোমান্টিক। জাতকদের জন্য এই দিনে লাল রং শুভ। পরস্পরের মধ্যে বোঝাপড়া আরো ভালো হওয়ার লক্ষণ রয়েছে। দিনের শুরুতে কিছুটা ব্যস্ততার মধ্যে কাটলেও সহকর্মীদের সহায়তায় দিনটি হয়ে উঠবে কর্মময়। বেকার জাতক-জাতিকাদের এই দিনটিতে কর্মসংস্থানের সুযোগ রয়েছে। সৃষ্টিশীল কাজে সফলতা পাবেন। শিক্ষায় সাফল্য। প্রেমযোগ শুভ। যাত্রাযোগে সফলতা লাভ। ব্যবসায় উন্নতির সুযোগ। পরিবারের সঙ্গে বিনোদন। শুভ দিক পশ্চিম।

কর্কট (জুন ২১- জুলাই ২২) : মনোমালিন্যের মধ্যদিয়ে চলবে প্রেম। দাম্পত্য সুখের। কাজের ক্ষেত্রে হতাশা আসতে পারে তবে নিজের কর্মদক্ষতা সম্পর্কে সচেতন হোন। স্বাস্থ্যের দিকে নজর রাখলে অনাকাঙ্ক্ষিত স্বাস্থ্যহানি থেকে রক্ষা পাওয়া যাবে। নিজের আচরণ নিয়ে নিজেকে প্রশ্ন করুন আর যে আচরণগুলো আপনার আশপাশের মানুষের সঙ্গে দূরত্ব সৃষ্টি করে তা পরিহার করুন। আজকের দিনে অনাকাঙ্ক্ষিত কিছু ঘটতে পারে যা আপনার জীবনের ভারসাম্যতা ফিরিয়ে আনবে। অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে। যাত্রাযোগে বাধা আছে। শিক্ষায় সফলতা। তবে বিদেশযাত্রায় জটিলতা দেখা দিতে পারে।

সিংহ (জুলাই ২৩- আগস্ট ২২) : বই এবং চলচ্চিত্র হতে পারে আপনার আজকের দিনের সঙ্গী। প্রিয়জনের সান্নিধ্য পেতে করতে পারেন ফোন অথবা লিখতে পারেন দীর্ঘ চিঠি। কর্মক্ষেত্রে নিজের পরিধি বাড়াতে আজকের দিনটি হবে প্রতিদ্বন্দ্বিতাপূর্ণ কারণ অচেনা লোকের কথায় ভরসা করে সমস্যার মুখে পড়তে পারেন। পথে সাবধানতা খুবই প্রয়োজন। পরীক্ষায় সাফল্যের যোগ আছে। প্রেমযোগ শুভ। শুভ দিক উত্তর। দিলখোলা হোন এবং এগিয়ে যান। প্রয়োজন অনুসারে অর্থপ্রাপ্তির সম্ভাবনা আছে।

কন্যা (আগস্ট ২৩- সেপ্টেম্বর ২২) : আককের দিনটি কন্যা রাশির জন্য দারুণ উৎফুল্ল হওয়ার মতো যথেষ্ট ঘটনা ঘটবে একের পর এক। বাড়িতে আসতে পারে মেহমান, তাই ঘরটাকে একটু সাজিয়ে গুছিয়ে রাখুন। আজ কন্যা রাশির নারীদের জন্যে প্রেমের যোগ দারুণ শুভ তবে শর্ত আছে: পরতে হবে উজ্জ্বল রঙের জামা। তবে আত্মপ্রচার করা থেকে সাবধান! কর্মক্ষেত্রে কিন্তু গুরুতর টেনশন অপেক্ষা করছে আপনার জন্যে। সিদ্ধান্ত গ্রহণে যত্নবান হতে হবে। আর টাকা খসবে, তবে ভালো কোনো কাজে। সম্পত্তি নিয়ে বিবাদের সমাধান। যাত্রাযোগে শুভ ফল। বিনোদনের সম্ভাবনা আছে। বিদেশযাত্রায় বাধা কেটে যাবে। শিক্ষাযোগ শুভ। প্রেমের যোগ মিশ্র।

তুলা (সেপ্টেম্বর ২৩- অক্টোবর ২২) : আজ তুলার শরীর-মন অন্যের আনন্দের কারণ হবে এবং আনন্দিত থাকবে তুলা নিজেও। রোমান্টিক ব্যাপারে ঐশ্বরিক সাহায্য পেতে চলেছেন, সুতরাং চুটিয়ে চলতে পারে প্রেম। কর্মক্ষেত্রে প্রতিপক্ষ তৎপর হয়ে উঠবে। কিন্তু সত্যকে আঁকড়ে থাকুন, জয় আপনারই হবে। সৃজনশীল ক্ষেত্রে মাথা খাটালে অর্থ আসবে পানির মতো। শিক্ষাযোগ শুভ। যাত্রাপথে সমস্যার ইঙ্গিত আছে। শারীরিক সমস্যায় কষ্ট পেতে পারেন। আর্থিকযোগ শুভ। শুভ দিক পশ্চিম।

বৃশ্চিক (অক্টোবর ২৩- নভেম্বর ২১) : আপনি খুবই বাস্তববাদী মানুষ, নেহাৎ কর্মফলে বিশ্বাস করেন। কিন্তু আজ এমন কিছু ঘটতে চলেছে যা আপনাকে দৈবে বিশ্বাস করিয়ে ছাড়বে। আজ ভালোবাসার মানুষটির সঙ্গে মৃদু খুনসুটির যোগ আছে, তবে তাকে মৃদু রাখাটাও আপনারই হাতে। কর্মক্ষেত্রে কৌতুহল প্রকাশ করা ইতিবাচক ফল আনতে পারে। পুরনো, ভুলে যাওয়া কোনো উৎস থেকে অর্থ আসতে পারে। শিক্ষায় সাফল্য লাভ। বিদেশ যাত্রায় বাঁধা আছে। প্রেম যোগ শুভ। যাত্রা যোগে বাঁধা আছে।

ধনু (নভেম্বর ২২- ডিসেম্বর ২১) : দলগতভাবে সাফল্য আসবে, সবাইকে নিয়ে এগিয়ে যান সাচ্ছন্দ্যে। প্রেমের সম্পর্কে ফাটলের যোগ দেখা যাচ্ছে, সাবধান! কর্মক্ষেত্রে আজ কারও সহায়তা পাবেন না, একলা চলো রে নীতি অবলম্বন করুন। ঋণগ্রস্ত হয়ে পড়তে পারেন। তবে চাইলে এড়িয়েও যেতে পারেন। মনে রাখবেন, এসব ক্ষেত্রে ঋণ না করাটাই ভালো। তবে প্রেমের ক্ষেত্রে বাধা আছে। শুভ দিক দক্ষিণ।

মকর (ডিসেম্বর ২২- জানুয়ারি ১৯) : রাশিফলের গণনায় আপনার ষষ্ঠ ইন্দ্রীয় বরাবরই প্রখর। আজ হাতেনাতে তার সুফল পেতে চলেছেন মনে লয়। প্রেমের ক্ষেত্রে সাফল্য আসবে সম্পূর্ণ অপ্রত্যাশিত পথে, সুতরাং জলকে গড়াতে দিন, দেখুন কোথাকার পানি কোথায় যায়। কর্মক্ষেত্রে সমস্যাযোগ। সময়ানুবর্তী থাকার চেষ্টা করুন আজ। আজ জোর করে কেউ টাকা খরচ করিয়ে দিতে চাইতে পারে, এড়িয়ে যাবেন।

কুম্ভ (জানুয়ারি ২০- ফেব্রুয়ারি ১৮) : আপনার প্রবল কল্পনাশক্তি আপনাকে সফল করে তুলতে পারে আজ। সুতরাং লাগাম ছেড়ে দিন কল্পনার। গ্রহ-নক্ষত্রের অবস্থান বলছে শুভ পরিণয় ঘটতে চলছে সম্পর্কের, শিগগিরই। তৈরি থাকুন! কর্মক্ষেত্রে আজ আপনার কথা মতো চললে প্রতিষ্ঠানের কার্যসিদ্ধি হবে। এবার বাকিটা আপনার হাতে। সৎকাজে অর্থব্যয়ের সম্ভাবনা দেখা যাচ্ছে, মন খুলে দিন। ব্যবসার ক্ষেত্রে শুভ ফল লাভ। শিক্ষাযোগ শুভ। যাত্রাযোগ শুভ।

মীন (ফেব্রুয়ারি ১৯- মার্চ ২০) : সম্ভবত বেশ অনেকদিন পর সত্যিকার সুখবর পেতে যাচ্ছেন আপনজনের ক্ষেত্রে; কারো রোগমুক্তি ঘটার সংবাদ পেতে পারেন। ওহ! আজ আপনার প্রেমের যোগ শুভ নয়। আজ মনে মনে ভালোবাসার মানুষটিকে মনের কথা না-ইবা জানালেন মীন! অন্যদিন! কর্মক্ষেত্রে একটু রূঢ় হওয়া প্রয়োজন হতে পারে। নিজেকে নিয়ন্ত্রণে রাখবেন। জীবনের নিরাপত্তা নিশ্চিত করবে এমন উৎস থেকে অর্থ সমাগম ঘটতে পারে।