,

মরেও শান্তি নেই, হ্যাঁ তা’ই সত্য হলাে!

আজকের কুমিল্লা ডট কম :
February 16, 2016

ফরিদপুর প্রতিনিধি : ফরিদপুর জেলার সদর উপজেলার কোমরপুর কেন্দ্রীয় কবরস্থান থেকে পাঁচটি কঙ্কাল চুরি হয়েছে বলে জানিয়েছে এলাকাবাসী। সোমবার রাতের কোনো এক সময় এ চুরির ঘটনা ঘটে। কবরস্থান সংলগ্ন মসজিদের ইমাম মো. হাফিজুল ইসলাম জানান, সকালে মসজিদ সংলগ্ন কবরস্থানে গিয়ে তিনি কবরগুলো খোদাই অবস্থায় দেখতে পান। পরে তিনি বিষয়টি এলাকাবাসীকে অবহিত করেন। এলাকাবাসীর বরাত দিয়ে সংশ্লিষ্ট সংরক্ষিত নারী ইউপি সদস্য মোসা. জয়গুন বেগম জানান, কবরগুলোর এক প্রান্তের বাঁশের ছাউনি তুলে কঙ্কালগুলো নিয়ে গেছে দুর্বৃত্তরা।Faridpur-1 Faridpur-2
এলাকার ইউপি সদস্য মো. জাহাঙ্গীর হোসেন মণ্ডল জানান, ওই কবরস্থানের একাধিক কবর থেকে আগে দুর্বৃত্তরা কঙ্কাল চুরি করেছে বলে ধারণা করা হয়েছিল। তবে কে বা কারা এ কাজটি করছে তা জানা যায়নি।