সোমবার, ২২শে জুন, ২০২৬ খ্রিস্টাব্দ

দিতির মৃত্যুর গুজব ছড়ালেন শাকিব খান !

আজকের কুমিল্লা ডট কম :
ফেব্রুয়ারি ১৮, ২০১৬

shakib-khan-2
বিনোদন ডেস্ক:গেল বছরের মাঝামাঝি সময়ে জনপ্রিয় অভিনেত্রী দিতি ব্রেন টিউমারে আক্রান্ত হন। এরপর তাকে চিকিৎসার জন্য চেন্নাই নিয়ে যাওয়া হয়। ২৯ জুলাই ২০১৫ সালে চেন্নাইয়ের ‘মাদ্রাজ ইন্সটিটিউট অব অর্থোপেডিকস এন্ড ট্রমাটোলজিতে’ অভিনেত্রী দিতির মস্তিস্কে টিউমার অপসারণের জন্য অস্ত্রোপচার করা হয়। সফল অস্ত্রোপচারের পর ২০ সেপ্টেম্বর ঢাকায় ফেরেন দিতি।

ঢাকায় ফিরে আবারো কয়েকদিন পর অসুস্থ হয়ে পড়েন তিনি। গতকাল হটাৎ করে জনপ্রিয় এই অভিনেত্রীর মৃত্যুর গুজব ছড়িয়ে পড়ে। খবরটি শীর্ষ নায়ক শাকিব খানের ফেসবুক ভেরিফায়েড আইডি থেকে ছড়িয়ে পড়ে সর্বত্র। সেখানে দিতির আত্মার মাগফিরাত কামনা করে একটি পোষ্ট দেওয়া হয় এবং শোক বার্তা প্রকাশ করা হয়।

এখন খবরটি ভুয়া বলে ছড়িয়ে পড়লে শাকিবের পেজ থেকে দিতির মৃত্যুর খবরটি গুজব বলে একটি পোষ্ট দেওয়া হয় এবং দু:খ প্রকাশ করে গুজব সৃষ্টিকারীদের সমালোচনা করা হয়।

এদিকে দিতি এখন রাজধানীর একটি বেসরকারী হাসপাতালে পর্যবেক্ষণে রয়েছেন। সেখানকার দায়িত্বরত ডাক্তারদের সাথে যোগাযোগ করা হলে তারা ঢালিউড২৪ কে বলেন, ‘এমন কোনো ঘটনা ঘটেনি। যে বা যারা এমন খবর ছড়াচ্ছে তারা মিথ্যা গুজব ছড়াচ্ছে। তবে আগের থেকে দিতির শারীরিক অবস্থার অবনতি হয়েছে।’

এদিকে আবারো দিতি অসুস্থ হয়ে যাওয়াতে মিডিয়ায় সবাই উৎকণ্ঠিত। পরিচালক, অভিনেতা-অভিনেত্রীসহ মিডিয়া ব্যক্তিত্বরা সবাই দিতির আরোগ্য কামনায় করছেন।
উল্লেখ্য, শাকিব খানের অফিসিয়াল ফেসবুক পেজে বর্তমানে প্রায় সাড়ে তিন লক্ষ ‘লাইক’ রয়েছে।

সূএ:ঢালিউড২৪