,

ঝিনাইদহে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে যুবক নিহত

আজকের কুমিল্লা ডট কম :
February 25, 2016

Jhenidan-Noyonঝিনাইদহ প্রতিনিধি: ঝিনাইদহে ক্রিকেট খেলা নিয়ে সংঘর্ষে নয়ন হোসেন (১৫) নামে এক যুবক নিহত হয়েছেন। সে শহরের আদর্শ পাড়ার রফিকুল ইসলামের ছেলে। বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

এলাকাবাসী জানায়, বৃহস্পতিবার বিকেল ৫টার দিকে আদর্শ পাড়ার মনিংবেল স্কুলের পিছনের মাঠে খেলা করছিল। সে সময় প্রতিপক্ষের সঙ্গে নয়নের তর্ক-বির্তক হয়। আর এরই জের ধরে রাত পৌনে ৮টার দিকে নয়নকে কুপিয়ে জখম করা হয়।

পরে স্থানীয়রা তাকে উদ্ধার করে ঝিনাইদহ সদর হাসপাতালে ভর্তি করে। তার অবস্থার অবনতি হলে প্রথমে ফরিদপুর মেডিকেল কলেজ হাসপাতালে নেয়া হয়। সেখানে তার অবস্থার আরো অবনতি হয়। এরপর বৃহস্পতিবার সকালে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে নেয়ার পথে তার মৃত্যু হয়।

সদর থানা পুলিশের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) হাসান হাফিজুর রহমান বিষয়টি নিশ্চিত করে জানান, আসামিদের শনাক্ত করা হয়েছে। তাদের দ্রুত ধরার প্রক্রিয়া চলছে।