,

মুরাদনগরে প্রবাসীর স্ত্রীকে গণধর্ষন, গ্রেফতার ৪

আজকের কুমিল্লা ডট কম :
May 11, 2017
news-image

 

মাহবুব আলম আরিফ, মুরাদনগরঃ
কুমিল্লা মুরাদনগর উপজেলার বাঙ্গরা বাজার থানাধীন বিষ্ণুপুর গ্রামে এক প্রবাসীর স্ত্রীকে গণধর্ষনের ঘটনা ঘটেছে। এঘটনায় এক ধষর্কসহ ৪জনকে আটক করেছে বাঙ্গরা বাজার থানা পুলিশ।
আটককৃত আসামীরা হলো, বিষ্ণুপুর গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে (ধর্ষক) মোশাররফ হোসেন রনি(২৮), মৃত সাহেব আলীর ছেলে হারুন আর রশিদ(৫৫), আলফাজ আলী বেপারীর ছেলে মিজান কসাই(৫২) ও বেনীখলা গ্রামের মৃত মজির মিয়ার ছেলে জয়নাল আবেদিন(৫০)।
মামলার বিবরণে জানা যায়, বিষ্ণুপুর গ্রামের এক প্রবাসীর স্ত্রীকে(২০) গত ৬ই মে দুপুরে একই গ্রামের ওয়াদুদ মিয়ার ছেলে মোশাররফ হোসেন রনি কৌশলে তার বন্ধু (পলাতক আসামী) সাগরের বাড়ীর দোতলার একটি কক্ষে নিয়ে তার ৩ বন্ধু সাগর, রবি ও আক্তার হোসেন মিলিতভাবে প্রবাসীর স্ত্রীকে পালাক্রমে ধর্ষণ করে এবং ধর্ষণের ঘটনার ভিডিও চিত্র ধারন করে।
ধর্ষকরা সেই গণধর্ষনের ধারনকৃত ভিডিও ফুটেজ ধর্ষিতার প্রবাসী স্বামীর নিকট প্রেরন করে এবং বিষয়টি এলাকায় জানাজানি হয়। ধর্ষকদের অভিভাবকরা বিষয়টি স্থানীয়ভাবে আপোস মীমাংসা করার চেষ্টা করে ব্যর্থ হয়ে ধর্ষিতার অভিভাবকের কাছ থেকে জোরপূবর্ক খালি ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টা করেন। গতকাল বুধবার সকালে ধষর্নের শিকার প্রবাসীর স্ত্রী বাঙ্গরা বাজার থানায় ৭ জনকে আসামী করে নারী ও শিশু নির্যাতন এবং পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইনে মামলা দায়ের করেন।
প্রবাসীর স্ত্রী গণধর্ষনের ঘটনায় মামলা দায়ের করার সাথে সাথে বাঙ্গরা বাজার থানার ওসি মনোয়ার হোসেন এলাকার বিভিন্ন স্থানে অভিযান চালিয়ে ১ জন ধর্ষক এবং জোরপূর্বক ষ্ট্যাম্পে স্বাক্ষর নেয়ার চেষ্টার অভিযোগে পলাতক ৩ ধর্ষকের পিতাদের আটক করেছে।।
এ ব্যাপারে বাঙ্গরা বাজার থানা ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মনোয়ার হোসেন বলেন, প্রবাসীর স্ত্রীকে গণধর্ষনের ঘটনায় ১ জন ধর্ষকসহ এজাহার ভুক্ত ৪ আসামীকে গ্রেফতার করে জেল-হাজতে প্রেরণ করা হয়েছে। অন্য আসামীদের গ্রেফতারে অভিযান অব্যাহত রয়েছে।