,

চান্দিনায় লরি চাপায় কাষ্টমস কর্মকর্তা নিহত

আজকের কুমিল্লা ডট কম :
May 31, 2017
news-image

 

স্টাফ রিপোর্টারঃ

কুমিল্লার চান্দিনা উপজেলায় লরি চাপায় সিরাজুল ইসলাম (৫৬) নামের এক কাষ্টমস কর্মকর্তা নিহত হয়েছে।

বুধবার (৩১মে) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের চান্দিনা-বাগুর বাস ষ্টেশন এলাকায় এ দুর্ঘটনা ঘটে।

নিহত সিরাজুল ইসলাম কুমিল্লার দাউদকান্দি উপজেলার পালপাড়া গ্রামের হাজী আব্দুল গণির ছেলে। তিনি কুমিল্লা কাষ্টমস অফিসের চান্দিনা সার্কেলে কর্মরত ছিলেন।

স্থানীয় সূত্র জানায়, চান্দিনা-বাগুর বাস স্টেশনের সামনে কাষ্টমস কর্মকর্তা রাস্তা পারাপারের সময় কুমিল্লাগামী একটি লং ভেহিকেল (লড়ি) তাকে চাপাঁ দিলে ঘটনাস্থলেই তাঁর মৃত্যু হয়।

হাইওয়ে পুলিশ ইলিয়টগঞ্জ ফাঁড়ির সার্জেন্ট (এস.আই) মোস্তফা কামাল র্দুঘটনার বিষয়টি নিশ্চিত করেন।